গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীতে ঝুম বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ০০:১৯ এএম ২০২৬
রাজধানীতে ঝুম বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি
ছবি

শুক্রবার রাজধানীতে টানা বৃষ্টিতে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তির আবহ তৈরি হয়। তবে বৃষ্টির সঙ্গে সড়কে জলজট ও ভোগান্তিও দেখা দেয় -ছবি সংগৃহীত

রাজধানীতে টানা ঝুম বৃষ্টিতে তাপমাত্রা হঠাৎ করেই প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তির আবহ তৈরি হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে সড়কে জলজট ও ভোগান্তিও দেখা দিয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টি বিকাল পর্যন্ত অব্যাহত থাকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে এ সময় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিনের শুরুতে ভ্যাপসা গরমে রাজধানীবাসী অতিষ্ঠ থাকলেও দুপুরের পর হঠাৎ মেঘে ঢেকে যায় আকাশ। এরপর শুরু হয় একটানা বৃষ্টি, যা প্রায় দুই থেকে তিন ঘণ্টা স্থায়ী হয়। এতে বিভিন্ন সড়কে পানি জমে জলজটের সৃষ্টি হয় এবং পথচারীদের দুর্ভোগ বাড়ে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে। তার ভাষায়, এই বৃষ্টির কারণে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, দুপুরে রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃষ্টির পর কমে সন্ধ্যায় দাঁড়ায় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে এখনো ভারী বর্ষণ শুরু হয়নি। তিনি বলেন, ধীরে ধীরে বর্ষার বৃষ্টি বাড়বে, তবে শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

বৃষ্টির কারণে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলজট দেখা দেয়। ছুটির দিন হওয়ায় যারা বাইরে ছিলেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই