গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রশ্নে যা জানালেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪৮ এএম ২০২৬
বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রশ্নে যা জানালেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সারাবিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই এখন মূল আলোচনা ফুটবল নিয়ে। কে কোন দলের সমর্থক, তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক ও চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই জানা গেল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। সেখানে দেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি অবধারিতভাবেই উঠে আসে বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ।

মতবিনিময় চলাকালে সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হাসিমুখে প্রশ্ন করেন, ‘এখন তো বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই তা জানতে চাই।’

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম না নিয়ে রহস্যের হাসি হেসে বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার আপনারা নিজেই বুঝে নেন আমি কোন দলের সমর্থক।

রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই ও জুলুম-নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারামুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে (লন্ডন) যান এবং সেখানে দীর্ঘ প্রবাস জীবন কাটান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। অবশেষে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় যুক্তরাজ্যে কাটানোর কারণে দেশটির সংস্কৃতি ও ফুটবলের প্রতি তার ভালোলাগা তৈরি হওয়াটাই স্বাভাবিক। ফলে প্রধানমন্ত্রীর সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের বোদ্ধাদের বুঝতে বাকি নেই যে—চলতি বিশ্বকাপে তিনি আসলে ইংল্যান্ড দলকেই সমর্থন করছেন।

এসি/আপ্র/১৬/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই