গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামোয় রাখা দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন যে নামগুলো পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তী সময়ে দাপ্তরিক চিঠি আসতে পারে।

প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “চিঠি এলে নিয়ম অনুযায়ী কাজ হবে। তবে মৌখিক নির্দেশনার ভিত্তিতেও প্রাথমিক কার্যক্রম শুরু করা হবে।”

এদিকে নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানির আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানির তারিখ দেবেন এবং স্থানীয়দের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নাম নির্ধারণ করা হবে।

গত ১১ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম রাখা হয় মীরবাড়ী এবং মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এই নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, কিছু নাম স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের পারিবারিক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিকভাবে মিলে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা বাড়ে এবং পরে তা জাতীয় পর্যায়েও আলোচনায় আসে।

পরবর্তীতে সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, নামগুলো ভৌগোলিক ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে এবং পারিবারিক নামের সঙ্গে মিল সম্পূর্ণ কাকতালীয়।

এই প্রেক্ষাপটে সর্বশেষ প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে প্রশাসন নিশ্চিত করেছে। নাম চূড়ান্ত হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
সানা/আপ্র/১৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই