গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সার্বভৌমত্বের শপথ নিয়ে নৌবাহিনীতে ৬১ নবীন কর্মকর্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
সার্বভৌমত্বের শপথ নিয়ে নৌবাহিনীতে ৬১ নবীন কর্মকর্তা
ছবি

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন ৬১ জন নবীন কর্মকর্তা -ছবি সংগৃহীত

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন ৬১ জন নবীন কর্মকর্তা।

রোববার (২১ জুন) চট্টগ্রামের বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০২৩-বি ব্যাচের ৫৪ জন মিডশিপম্যান এবং ২০২৬-এ ব্যাচের ৭ জন সরাসরি কমিশনপ্রাপ্ত অফিসারসহ মোট ৬১ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।

কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান। এ সময় সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান (এক্স), বিএন সব বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অব অনার লাভ করেন।

মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ (এক্স), বিএন প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করে নৌ প্রধান স্বর্ণপদক অর্জন করেন। সরাসরি কমিশনপ্রাপ্ত অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু (শিক্ষা), বিএন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। এছাড়া মিডশিপম্যান জেহাদ এ. এম. সালাহ (এক্স), পিএল সেরা চৌকস বিদেশি মিডশিপম্যান হিসেবে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করেন। পরে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধানসহ অতিথিরা নবীন কর্মকর্তাদের এপোলেট পরিয়ে দেন।

ভাষণে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে নৌবাহিনী নিজস্ব সক্ষমতায় সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো নির্মাণে কাজ করছে। তিনি বলেন, আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আনম্যানড এয়ারক্রাফটসহ বিভিন্ন সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় এলাকায় আধুনিক নজরদারি ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও জ্যামার স্থাপনের কার্যক্রম চলছে।

নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

সানা/কেএমএএ/আপ্র/২১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই