গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় তিন ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০৫:২৭ এএম ২০২৬
ঢাকায় তিন ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত
ছবি

ছবি সংগৃহীত

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার (২১ জুন) বিকেলে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। এছাড়া সোমবার (২২ জুন) দুপুরের পর আবার বৃষ্টি হতে পারে।
সন্ধ্যায় আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ‘মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয়। ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যাঞ্চলে হালকা সক্রিয় ফলে ঢাকাসহ আশপাশে প্রতিদিন বৃষ্টি না হলেও ২-১ দিন পর হচ্ছে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে থাকবে।

তিনি বলেন, গত দুদিন ঢাকায় অনেক গরম ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে আবহাওয়া সহনশীল থাকে। নতুবা ভ্যাপসা গরম অনুভূত হয়।

এদিকে সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সানা/আপ্র/২১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই