গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কতা
ছবি

র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান -ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা মাওরা সোহেলকে গ্রেফতার’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতরা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

র‌্যাব কর্মকর্তা নয়মুল হাসান বলেন, সাম্প্রতিক অভিযানে রাজধানীতে সক্রিয় একাধিক কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আদাবর থানার একটি মামলার আসামি, ‘কব্জি কাটা আনোয়ার গ্রুপ’-এর প্রধান ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কয়েকজনও রয়েছে।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘মাওরা গ্রুপ’-এর প্রধান সোহেল ওরফে মাওরা সোহেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি রিভলভার ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অন্য দুই আসামির বিরুদ্ধেও পৃথক মাদক মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা রোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সানা/আপ্র/২২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই