গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিটিভির আয় সাড়ে ২৭ কোটি থেকে কমে ৮ কোটিতে নেমেছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০০:৫০ এএম ২০২৬
বিটিভির আয় সাড়ে ২৭ কোটি থেকে কমে ৮ কোটিতে নেমেছে
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ধারাবাহিকভাবে কমে চলতি অর্থবছরে ৮ কোটি টাকার ঘরে নেমে এসেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

তিনি আরো জানান, ২০২৪–২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা। এর আগের অর্থবছরগুলোতেও আয়ের তুলনায় ব্যয় বহু গুণ বেশি ছিল।

সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২০–২১ অর্থবছরে আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ২০২১–২২ অর্থবছরে ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ২০২২–২৩ অর্থবছরে ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা এবং ২০২৩–২৪ অর্থবছরে সর্বোচ্চ আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকেই এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

এ বিষয়ে সংসদে সরাসরি কোনো পৃথক ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই অধিবেশনে তথ্যমন্ত্রী জানান, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এছাড়া ৩০০টির বেশি ফেসবুক আইডি ও ১৯৯টি এক্স আইডি অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরো জানান, দেশে ভুঁইফোঁড় সাংবাদিকতা রোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও নিবন্ধনের উদ্যোগ হিসেবে প্রেস কাউন্সিল আইন সংশোধনের কাজ চলছে।

সংসদে দেওয়া তথ্যে বলা হয়, বর্তমানে দেশে ৫৫টি বেসরকারি টেলিভিশন অনুমোদিত থাকলেও ৩৯টি সম্প্রচারে রয়েছে। এছাড়া দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি।
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই