গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার, প্রচারণা ও মনিটরিং বাড়ানোর নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
ছবি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে এই টাস্কফোর্স মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত পর্যবেক্ষণ করা, এবং এইডিস মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বাড়ানো, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করা এবং ডেঙ্গু রোগীর তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও বর্ষা মৌসুমে সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে। তাই এখন থেকেই প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে কার্যক্রম আরো কার্যকর ও সমন্বিত করার ওপর জোর দেন।
সানা/ডিসি/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই