গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের নতুন কোচ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের নতুন কোচ
ছবি

আগামী জুলাই মাসে এসব কোচ দেশে পৌঁছানোর কথা রয়েছে -ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে ট্রেনের কোচ আসছে বাংলাদেশে। আগামী জুলাই মাসে এসব কোচ দেশে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে পূর্বে স্বাক্ষরিত বৃহৎ রেলচুক্তির অংশ।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত থেকে মোট ২০০টি ব্রডগেজ কোচ ক্রয়ের অর্ডার দেয়, যার মোট মূল্য প্রায় ৯১৫ কোটি রুপি। এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২০টি কোচ পাঠানো হচ্ছে।

প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠান এই কোচ নির্মাণের কাজ পায়।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম রেকের কোচগুলো আগামী জুলাইয়ের মধ্যেই প্রস্তুত হয়ে বাংলাদেশে হস্তান্তরের জন্য পাঠানো হবে। কোচগুলো তৈরি হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায়।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রকল্পে কিছুটা ধীরগতি দেখা দেয়। তবে বর্তমানে কাজ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে। এর আগে বাংলাদেশ ভারত থেকে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করেছে। এসব সরবরাহ দুই দেশের পরিবহন খাতে সহযোগিতার অংশ।

নতুন চুক্তি অনুযায়ী শুধু কোচ সরবরাহ নয়, ভারত বাংলাদেশকে ডিজাইন সহায়তা, যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং পরিচালনাগত সহযোগিতাও প্রদান করবে। সূত্র: ইকোনমিক টাইমস

সানা/কেএমএএ/আপ্র/২৪/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই