গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ আট সদস্য গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ আট সদস্য গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও রায়েরবাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ জুন) রাতে বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। প্রথমে বসিলা এলাকা থেকে খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা মডেল টাউন থেকে ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে চাঁদ উদ্যান এলাকা থেকে শাকিউল করিম ও আরিফ এবং বাবর রোড থেকে হৃদয় ও নয়নকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এর আগে ২৪ জুন রায়েরবাজার এলাকা থেকে গ্রুপটির সদস্য জুয়েল ও তার সহযোগী শাকিলকে একটি তরবারিসহ গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি এবং একটি তরবারি।

র‌্যাবের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, বসিলা ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, হত্যাচেষ্টা ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

র‌্যাব আরো জানায়, শামীম পাটালিসহ পাটালি পরিবারের কয়েকজন সদস্য গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার আলোচিত মামলারও আসামি। ওই ঘটনায় পাটালি পরিবারের অপর দুই সদস্য রানা পাটালি ও রাসেল পাটালি ইতোমধ্যে হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘পাটালি গ্রুপ’-এর পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
সানা/আপ্র/২৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই