গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিদেশি অপারেটরের কাছে ইজারার উদ্যোগ বাতিল চেয়ে ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে কালো পতাকা মিছিল

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবি স্কপের

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:১৮ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৭:৫৮ এএম ২০২৬
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবি স্কপের
ছবি

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে মঙ্গলবার কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) -ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় নগরের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বাদামতলী এলাকা থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত কালো পতাকা মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

মিছিলে অংশ নেওয়া শ্রমিক ও নেতারা ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’, ‘রক্ত দেব, জীবন দেব, এনসিটি-সিসিটি দেব না’ এবং ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে’-এমন স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন এবং সঞ্চালনা করেন টিইইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। প্রধান বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে রাষ্ট্রীয় স্বার্থ, রাজস্ব আয়, কর্মসংস্থান এবং শ্রমিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা আরো বলেন, বন্দর বর্তমানে নিজস্ব সক্ষমতায় পরিচালিত হয়ে উল্লেখযোগ্য রাজস্ব আয় করছে। তাই লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের কোনো প্রয়োজন নেই। বরং আধুনিকায়ন, যন্ত্রপাতি উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে দেশীয় ব্যবস্থাপনাতেই সক্ষমতা বাড়ানো সম্ভব।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব গেলে শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও অধিকার ঝুঁকিতে পড়তে পারে।

সমাবেশ থেকে এনসিটি ও সিসিটি ইজারার উদ্যোগ অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি না মানা হলে শ্রমিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই