গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০৬ এএম ২০২৬
দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
ছবি

নেত্রকোনায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াত আমির -ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু মাদকসেবীরা নয়, যারা মাদক উৎপাদন, পাচার, ব্যবসা ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত, তারাই সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি।’ তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক দলসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশের উন্নয়নকাজ বছরের প্রথম ৯ মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।’ তিনি উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই