গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহজালাল বিমানবন্দরে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, জড়িতদের তালিকা চেয়েছে পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৫৩ এএম ২০২৬
শাহজালাল বিমানবন্দরে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, জড়িতদের তালিকা চেয়েছে পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় ফ্লাইট পরিচালনার সঙ্গে জড়িতদের তালিকা চেয়েছে পুলিশ। একই সঙ্গে ফ্লাইটটি সরেজমিন পরিদর্শনের অনুমতিও চাওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশনস) শরিফ হোসেন বলেন, ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার, ক্লিনার, কেবিন ক্রু ও পাইলটসহ সংশ্লিষ্ট সব ব্যক্তির তালিকা চাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সবার সঙ্গে কথা বলা হবে। তিনি জানান, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সকে ব্যবহার করে কারা স্বর্ণ চোরাচালানে জড়িত, তা শনাক্তে সর্বোচ্চ তৎপরতা চলছে। ভেতরের লোক জড়িত থাকতে পারে-এমন সন্দেহ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তালিকা পাওয়ার পরপরই জিজ্ঞাসাবাদের কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

গত ২ জুলাই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে যৌথ বাহিনীর অভিযানে কার্গো হোল্ড থেকে মোট ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

অভিযানে প্রথমে প্রায় ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হলেও পরে তল্লাশিতে মোট পরিমাণ দাঁড়ায় ১৮ কেজি ৭২০ গ্রাম।

চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। পরপর দুই ঘটনার সাদৃশ্যকে কেন্দ্র করে একই চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই