গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মাননা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৯ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মাননা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের কয়েকজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ভাসমান একটি বিনোদন জাহাজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়।

গত রোববার (৫ জুলাই) নিউ ইয়র্কের ইস্ট রিভার ও হাডসন নদীতে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ‘অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার’। কুইন্সের করোনায় অবস্থিত ওয়ার্ল্ডফেয়ার ম্যারিনা পার্টি হল সংলগ্ন ঘাট থেকে জাহাজটি যাত্রা শুরু করে।

জাহাজ ছাড়ার সময় আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মোহাম্মদ কাদের অতিথিদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের কমিউনিটি লিয়াজোঁ নীল ত্রিবেদী এবং ‘অল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’-এর চেয়ারম্যান সিফা আমিন।

মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য যুদ্ধ করা কেউ এখন আর জীবিত নেই। তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী বীর সন্তানদের সম্মান জানানোর মধ্য দিয়ে স্বাধীনতার গৌরবগাথা স্মরণ করা হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন রথীন্দ্রনাথ রায়, লাবলু আনসার, মাসুদুল হাসান, আবুল বাশার চুন্নু, আব্দুস সাদেক, শহিদুল ইসলাম, শওকত আকবর রীচি, মো. নাজিমউদ্দিন, মোহাম্মদ জালালউদ্দিন সরকার, প্রাণ গোবিন্দ কুন্ডু, মো. জাহিদ হোসেন ও মোহাম্মদ এ কাদির।

অনুষ্ঠানে মোট ২৫০ জন জ্যেষ্ঠ নাগরিককেও সম্মাননা প্রদান করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পতাকার রঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন রিজিয়া পারভিন, নাজু আকন্দ ও কামরুজ্জামান বকুল।

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই