গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রায় দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেলেন অনেকে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:১৩ এএম ২০২৬
প্রায় দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেলেন অনেকে
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারো ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হয়েছে। গত ২৮ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। পরদিন ২৯ জুন থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটের মাধ্যমে আবেদন জমা নেওয়া শুরু হয় এবং ওই দিন জমা দেওয়া আবেদনগুলোর বিপরীতে ভিসা ইস্যু শুরু করে ঢাকার ভারতীয় হাইকমিশন।

আবেদনকারীদের মধ্যে অনেকে ইতোমধ্যে ভিসা পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আবেদন জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই ভিসাসহ পাসপোর্ট হাতে পাওয়া যাচ্ছে।

গত ২৫ জুন ঢাকায় দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। তিনি জানান, দেশের পাঁচটি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

কূটনৈতিক মহল বিষয়টিকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে ভারত সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া হলেও নতুন আবেদন দীর্ঘ সময় স্থগিত ছিল।

ভিসা পুনরায় চালু প্রসঙ্গে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ট্যুরিস্ট ভিসা আবারো চালু করা হয়েছে এবং এটি সাধারণ মানুষের জন্য ইতিবাচক সিদ্ধান্ত। তিনি আশা প্রকাশ করেন, এতে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং ভবিষ্যতে কার্যক্রম আরো সহজ হবে।

ভিসা পাওয়া কয়েকজন আবেদনকারী জানান, অনলাইনে স্ট্যাটাসে ভিসা অনুমোদনের তথ্য দেখার পর দ্রুতই পাসপোর্ট সংগ্রহের মেসেজ পান। কেউ কেউ জানান, ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও দেওয়া হয়েছে। আবেদনকারীদের একজন জানান, তিনি ৩০ জুন আবেদন জমা দেন এবং কয়েক দিনের মধ্যেই ভিসাসহ পাসপোর্ট হাতে পান।

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই