গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩৫ এএম ২০২৬
এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে বড় ছেলে শহীদ হওয়ার পর ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত এবং পরে স্বামীকে হারিয়ে চরম সংকটে পড়া ফাতেমা তুজ জোহরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জিসানের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী মাহমুদুল্লাহ বিন জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার মায়ের কর্মসংস্থানের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন। এর মাত্র দুই সপ্তাহ পর পরিবারটি জানতে পারে, ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এরপর সাত মাসের মাথায় স্বামীকেও হারান তিনি। একের পর এক এই দুর্ঘটনায় পরিবারটি গভীর সংকটে পড়ে।

সে সময় ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসার ব্যয় বহনে অসহায় হয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুরু থেকেই ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা পরিচালিত হচ্ছে। তার মাধ্যমে নিয়মিত জিসানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও জিসানের চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার তত্ত্বাবধান অব্যাহত রেখেছেন তিনি।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই