গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের ১১ সিটি প্রশাসকের স্ট্যাটাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:০১ এএম ২০২৬
দেশের ১১ সিটি প্রশাসকের স্ট্যাটাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
ছবি

ছবি: সংগৃহীত

দেশের ১১টি সিটি করপোরেশনের প্রশাসকদের স্ট্যাটাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে প্রশাসকদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী যথাযথ সম্মান প্রদানের কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সিটি করপোরেশনসমূহে মেয়র/প্রশাসকগণকে রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস ও সরকারি সভাসহ বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রমসহ অন্য সকল ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুসরণপূর্বক যথাযথ সম্মান নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সিটি করপোরেশনগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া ও খুলনা।

কেএমএএ/আপ্র/০৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই