গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:১৫ এএম ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
ছবি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র‍্যাব ১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই কর্মকর্তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কাজে যোগ দেননি।

কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন নিখোঁজ থাকার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।

বিধিমালা অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ নির্ধারিত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কেএমএএ/আপ্র/০৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই