গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১৮ এএম ২০২৬
হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯
ছবি

ছবি সংগৃহীত

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (১২ জুলাই) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি চার শিশুর হামের উপসর্গ ছিল।

হাম শনাক্ত হয়ে মারা যাওয়া শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়। আর হামের উপসর্গে মারা গেছে ঢাকার দুই শিশু এবং সিলেট ও বরিশালের একজন করে শিশু।

নতুন আক্রান্ত ৯৬৯ শিশুর মধ্যে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাম আক্রান্ত হয়ে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৬৪ শিশু এবং হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে ৯৪ শিশুর।

একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর।

এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ায় টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই