গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যাত্রাবাড়ীর ফ্ল্যাটে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৫৯ এএম ২০২৬
যাত্রাবাড়ীর ফ্ল্যাটে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফ্ল্যাট থেকে ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম শাহিদা বেগম (৬৮)। তিনি যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর দনিয়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) সন্ধ্যার পর কোনো এক সময় তাকে হত্যা করা হয়। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল সড়কের ওই ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে শাহিদা বেগম থাকতেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, শনিবার বিকেল সাড়ে ৬টা থেকে রাত ৭টার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ডাকাতি বা লুটপাটের ঘটনা কি না, তা এখনো নিশ্চিত নয়।

ওসি আরো জানান, ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহিদা বেগমের এক ছেলে মালয়েশিয়ায় থাকেন এবং দুই মেয়ে আলাদা বসবাস করেন। তার স্বামী শফিকুল ইসলাম মারা গেছেন। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই