গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে উৎসবের আমেজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৪৮ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে উৎসবের আমেজ
ছবি

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে-এমন প্রত্যাশায় রয়েছেন এ অঞ্চলের মানুষ।

সফরসূচি অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বরিশাল নগরীর বেলস পার্কসংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো। এর মধ্যে অন্যতম হলো ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ। পাশাপাশি বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন স্থানীয়রা।

দক্ষিণাঞ্চলের বাসিন্দারা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে কমবে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি শেষ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল, প্রচার কর্মসূচি ও গণসংযোগ চলছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতিদিন বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল ও প্রচার কর্মসূচি চলছে। এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তিনি।

কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। এ সফর শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে প্রত্যাশা রয়েছে।

রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর এ অঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে সুস্পষ্ট ঘোষণা এলে দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। 
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়
২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্...

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান
২৮ জুলাই ২০২৬

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিতের মাধ্যমে হেপ...

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি
২৮ জুলাই ২০২৬

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আব্দুল করিম (১৮) নামে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই