গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকা মেডিকেল ও শাহবাগে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
ঢাকা মেডিকেল ও শাহবাগে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকা থেকে রোববার সকালে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে তারা ভবঘুরে ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলসংলগ্ন আনন্দবাজার এলাকায় ফুটপাত ও রাস্তার বিপরীত পাশ থেকে অসুস্থ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া শাহবাগ থানার উপপরিদর্শক মো. মামুন জানান, স্থানীয় লোকজন ফুটপাতে দুই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভবঘুরে ছিলেন এবং ফুটপাতেই বসবাস করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে আরো এক অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে জরুরি বিভাগে নেওয়ার পর সকাল ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, জরুরি বিভাগের পেছনে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ক্যাম্প পুলিশের সহায়তায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, তৃতীয় ব্যক্তির মরদেহও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই