গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীর বংশালের সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৫৩ এএম ২০২৬
রাজধানীর বংশালের সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় নাপিত ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার ‘আরমান সেলুনে’ এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭) এবং গ্রাহক মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

প্রত্যক্ষদর্শী ও দগ্ধদের ভাষ্য অনুযায়ী, রাত ১টার দিকে সেলুনের এসি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা সবাই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরো জানান, আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই