গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম হলেন নৌবাহিনী প্রধান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩৪ এএম ২০২৬
ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম হলেন নৌবাহিনী প্রধান
ছবি

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম -ছবি সংগৃহীত

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মিজবাহ উল আজীম আগামী ২৩ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তাকে নৌবাহিনী থেকে প্রত্যাহার করে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমান সরকার তাকে দেশে ফিরিয়ে নৌবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে নিয়োগ দিল।

রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী খোন্দকার মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশ নৌ একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সানা/আপ্র/১৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই