গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

স্মরণ সভায় মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:১৭ এএম ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে
ছবি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় কথা বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন। প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে-বিরোধী দলের এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী সব দলই এর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি অংশ নিয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে তাঁরা কখনো একমত ছিলেন না। এ বিষয়ে তিনি আগেও আপত্তি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাই সনদের বইয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে-নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। বিএনপি যেমন তাদের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ। তবে তা নিজেদের অবস্থান অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সংবিধান সংস্কার ও সংশোধনের মধ্যে পার্থক্য রয়েছে। বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে এসেছে, সংস্কারের কথা নয়।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে সংস্কারের ধারণা বিএনপিই নিয়ে এসেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক হাতিয়ার হিসেবে জুলাই সনদ ব্যবহার করতে চায়। তাঁর মতে, জুলাই কোনো দলের ক্ষমতায় যাওয়ার পথ তৈরির মাধ্যম নয়, বরং গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

বিএনপি সম্পর্কে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দলটির বহু নেতা-কর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। এসব বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, দেশকে উদার গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ অনেকে।

অনুষ্ঠানের শেষে প্রয়াত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সানা/আপ্র/১৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়
২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্...

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান
২৮ জুলাই ২০২৬

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিতের মাধ্যমে হেপ...

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি
২৮ জুলাই ২০২৬

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আব্দুল করিম (১৮) নামে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই