গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিমানের বহরে নতুন উড়োজাহাজ, সীমান্তে অ্যান্টি-ড্রোন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১৪ এএম ২০২৬
বিমানের বহরে নতুন উড়োজাহাজ, সীমান্তে অ্যান্টি-ড্রোন
ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন -ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে দেশের আকাশসীমার নিরাপত্তা জোরদারে আধুনিক রাডার, অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সক্ষমতা বাড়াতে বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। তিনি জানান, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভারতের বন্ধ থাকা ভিসা সেবা বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি, দুই দেশের মধ্যে ৩৩ দফার যৌথ বিবৃতি এবং হালাল বাজারসহ নতুন শিল্প খাতে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন সফরে ১৭টি সমঝোতা স্মারক ও যৌথ ইশতেহার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে পর্যায়ক্রমে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব, বাণিজ্য ঘাটতি কমানো, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, আনোয়ারা শিল্পাঞ্চল, মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদে প্রথমবারের মতো ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ গঠন করা হয়েছে।

মাহদী আমিন বলেন, সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক সংকটে সংহতি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ চলছে।

ফিলিস্তিনের প্রতি সংহতি ও স্বাধীন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ ঘোষণা পুনরায় যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় নিরাপত্তা বিষয়ে মাহদী আমিন বলেন, আকাশসীমা নজরদারি বাড়াতে সর্বাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় ড্রোন, অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টরসহ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তিনি জানান, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এ ছাড়া ব্যবসা সহজীকরণে বিভিন্ন সংস্কারের আওতায় ব্যবসা নিবন্ধনের সময় এক বছর থেকে কমিয়ে ১৪ দিনে আনা হয়েছে।

সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড তুলে ধরে মাহদী আমিন বলেন, অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এসব পদক্ষেপ দেশের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের স্থবিরতা ও বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই