গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সদরঘাটে ট্রলারডুবি: জীবিত মিললো নিখোঁজ দুই যাত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৪৪ এএম ২০২৬
সদরঘাটে ট্রলারডুবি: জীবিত মিললো নিখোঁজ দুই যাত্রী
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই ব্যক্তির জীবিত সন্ধান মিলেছে। তাদের নিরাপদে উদ্ধার হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই ব্যক্তি সাঁতরে নদীর অপর পাড়ে উঠতে সক্ষম হন। তাদের সঙ্গে মোবাইল ফোন না থাকায় তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পরিবারের মাধ্যমে তারা ট্রলারের মালিককে বিষয়টি জানালে বিষয়টি নিশ্চিত হয়।

এরপর ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে চলমান অভিযান সমাপ্ত করে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি একটি ট্রলার কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রলারটি নদীর মাঝেই স্থির হয়ে পড়ে। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। বাকি দুইজন নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে। পরে তারা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় উদ্ধার অভিযান শেষ করা হয়।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই