গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাদি হত্যার নেপথ্যের কারিগরদের আড়ালের চেষ্টা চলছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৭ এএম ২০২৬
হাদি হত্যার নেপথ্যের কারিগরদের আড়ালের চেষ্টা চলছে
ছবি

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বোন মাসুমা হাদি। তিনি অভিযোগ করেছেন, তদন্ত দীর্ঘায়িত করার মধ্য দিয়ে প্রকৃত খুনি ও হত্যার পরিকল্পনায় জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ওসমান হাদি হত্যা মামলার তদন্ত ১৮ বার পেছানোর প্রেক্ষাপটে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ও পরবর্তী করণীয়’ তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে মাসুমা হাদি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের কর্মী এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

তিনি অভিযোগ করেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এর ফলে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলেও দাবি করেন তিনি।

মাসুমা হাদি বলেন, “হত্যার সাত মাস অর্থাৎ ২১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন দাখিল বারবার পিছিয়ে যাওয়ায় আমরা আশঙ্কা করছি, প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা চলছে।”

তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মাসুমা হাদি বলেন, “১৮ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আগামী ৩৬ জুলাইয়ের (৫ আগস্ট) মধ্যে প্রতিবেদন দাখিল করে দ্রুত প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরো বলেন, সরকার যদি দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে হাদি হত্যার বিচারের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন।
সানা/ডিসি/আপ্র/১৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই