গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনীতিকদের যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১২ এএম ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনীতিকদের যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা দলীয় পদে থাকা ব্যক্তিদের নির্বাচন, মনোনয়ন ও অনুমোদনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হবে কি না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব কমিটিতে স্থানীয়ভাবে স্বীকৃত শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত শিক্ষক, সৎ ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসকসহ বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

এ বিষয়ে বিচারিক নির্দেশনা জারি করা হবে কি না, রুলে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাদির খান ও মো. সোহেল রানা।

এর আগে গত ৭ জুন একজন অভিভাবকের পক্ষে জনস্বার্থে রিট আবেদন করেন রুবেল মিয়া। তার পক্ষে আইনজীবী নাদির খান হাইকোর্টে এ আবেদন দায়ের করেন।

রিট আবেদনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর বিধি ৭ সংশোধন অথবা দেশের সব শিক্ষা বোর্ডের জন্য নতুন বিধিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা দলীয় পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, জবাবদিহি ও সুশাসনের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এসব কমিটিতে সমাজে গ্রহণযোগ্য, সৎ ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

আদালত রুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। রুলের জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।
সানা/আপ্র/২১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই