গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৪৬ এএম ২০২৬
২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ছবি

সংগৃহীত কোলাজ ছবি

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠন।

অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ বিভিন্ন পর্যায়ের শিল্পী, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একজন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগ জমা দেন।

অভিযোগে থাকা অন্যদের মধ্যে রয়েছেন-চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, অভিনেতা সাজু খাদেম, হিরো আলম, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

সংগঠনটির অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে এসব ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে কটাক্ষ ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে কয়েকজন তারকার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কেউ কেউ নতুন পরিচয়ে ফিরে আসার চেষ্টা করছেন বলে তারা মনে করেন। এসব বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত হওয়া প্রয়োজন।

তবে অভিযোগে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো তদন্তাধীন এবং ট্রাইব্যুনালের প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


সানা/ডিসি/আপ্র/২৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই