গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধসে নিহত নারী-পুরুষ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধসে নিহত নারী-পুরুষ
ছবি

মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরোনো সীমানাপ্রাচীরের একটি অংশ হঠাৎ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে -ছবি সংগৃহীত

 রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে সীমানাপ্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরোনো সীমানাপ্রাচীরের একটি অংশ হঠাৎ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাছিমা বেগম। তিনি মিরপুর–২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীরের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। বেলা দেড়টার দিকে হঠাৎ করে কলেজের পুরোনো দেয়ালের একটি অংশ বিকট শব্দে ধসে পড়ে। এ সময় লাইনে থাকা বেশ কয়েকজন মানুষ দেয়ালের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনায় আহতদের কারও মুখ, কারও পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মিরপুর মডেল থানা–পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। ধসে পড়া দেয়ালের অংশ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক পাশের পুরোনো সীমানাপ্রাচীর হঠাৎ ধসে পড়ে। ওই সময় টিসিবির পণ্য কিনতে আসা দুইজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার কারণ ও সীমানাপ্রাচীরের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
সানা/ডিসি/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই