গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কওমি মাদ্রাসা পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করলো হাইআতুল উলয়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৫০ এএম ২০২৬
কওমি মাদ্রাসা পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করলো হাইআতুল উলয়া
ছবি

বুধবার রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত সভা - ছবি সংগৃহীত

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ ও তথ্য যাচাইয়ের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি জোরদারে ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

একই সঙ্গে কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য একটি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ‘কওমি মাদরাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক এ সভায় বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কওমি মাদ্রাসাসংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে একমুখী প্রচার হচ্ছে বলে মনে করছে আল-হাইআতুল উলয়া। এসব পরিস্থিতি মোকাবিলা এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য নতুন এ সেল গঠন করা হয়েছে।

‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেলের’ সদস্য করা হয়েছে সাজিদুর রহমান, রুহুল আমীন, মুসলেহ উদ্দিন রাজু, মাহফুজুল হক, বাহাউদ্দিন জাকারিয়া, উবায়দুর রহমান খান নদভী, আব্দুল বছীর, এনামুল হক, একরাম হোসাইন ওয়াদুদী, মুহসিন শরীফ ও মোহাম্মদ আলীকে।

এ ছাড়া দেশের ছয়টি কওমি শিক্ষা বোর্ড নিজ নিজ অধিভুক্ত মাদ্রাসাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন করবে বলেও জানানো হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ জানাতে একটি হটলাইন নম্বর চালু থাকবে। এ জন্য ০১৭০০৭৬৩১৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে। একই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কওমি মাদ্রাসাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইনি সহায়তা প্রদান ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি ‘লিগ্যাল প্যানেল’ গঠন করা হবে।

সভায় আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান সাজিদুর রহমান।
সানা/ডিসি/আপ্র/২৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই