গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৪৬৩ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪০ এএম ২০২৬
একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৪৬৩ জন
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৩ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হল। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১৫ হাজার ১৫৩ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ৬২ জন। দক্ষিণ সিটির হাসপাতালে ৫৭ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ৬৬ জন ও ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ৩২ এবং রংপুরে ২০ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের; হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখের বেশি।

কেএমএএ/আপ্র/৩০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই