গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীকে রক্তে ভেজা ঐতিহাসিক পতাকাটি তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০১:০২ এএম ২০২৬
প্রধানমন্ত্রীকে রক্তে ভেজা ঐতিহাসিক পতাকাটি তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর
ছবি

ছবি সংগৃহীত

মাথায় গুলির গুরুতর ক্ষত ও শরীরে বহন করা অন্তত ৩৬টি স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত শেখ আজিজুর রহমান। আন্দোলনের ময়দানে নিজের মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকাটি বেঁধেছিলেন, ওই রক্তে ভেজা ঐতিহাসিক পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আবেগঘন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সংবাদমাধ্যমে ‘গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে আজিজুরের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে পাঠান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আজিজুরের জীবনসংগ্রামের বিবরণ শোনেন। আন্দোলনে আহত হওয়ার স্মৃতি, পড়াশোনা এবং সংসার চালাতে সিএনজি চালানোর গল্প শুনে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং তার সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।

সাক্ষাৎ শেষে শেখ আজিজুর রহমান তার উচ্ছ্বাস ও অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। রক্তমাখা প্রিয় পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারাটা তার জীবনের সেরা মুহূর্ত এবং এটি ভাষায় প্রকাশ করার মতো নয়।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার সন্তান শেখ আজিজুর রহমান সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির একজন সদস্য।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর ফ্লাইওভারে বীরত্বের সাথে জাতীয় পতাকা উড়িয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯ জুলাই আন্দোলন চলাকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। রক্তক্ষরণ বন্ধ করতে মাথার সঙ্গে পেঁচিয়ে নেওয়া জাতীয় পতাকাটি মুহূর্তেই লাল রক্তে ভিজে যায়। সে অবস্থায়ও রাজপথ না ছাড়লে তাকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

কেএমএএ/আপ্র/৩০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই