গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাতে উত্তর সিটির বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসককে দিলেন দিকনির্দেশনা

নিজেই গাড়ি চালিয়ে নগরীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১০ এএম ২০২৬
নিজেই গাড়ি চালিয়ে নগরীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সারাদিনের ব্যস্ত সরকারি কর্মসূচি শেষে রাতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতে আকস্মিক এই পরিদর্শনে বের হন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে সচিবালয় থেকে বের হয়ে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় নগরীর সড়ক, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে উত্তর সিটির প্রশাসকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

ফার্মগেট এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় যান। এরপর ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী, বনানী চেয়ারম্যান বাড়ি ও বনানী এলাকা ঘুরে গুলশানে নিজের বাসভবনে ফেরেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহরে এ সময় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ে বিভিন্ন সরকারি কাজে ব্যস্ত সময় কাটান। দিনের কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকা উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে নগরীর রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে দেখতে বের হন।

নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মান উন্নয়নে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই