গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীর জুরাইনে গাড়ি চাপায় ভ্যানচালক নিহত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১২ এএম ২০২৬
রাজধানীর জুরাইনে গাড়ি চাপায় ভ্যানচালক নিহত
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, রাতে কাজ শেষে ফেরার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি ইব্রাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এসি/আপ্র/১৩/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই