গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৈশ্বিক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান নাম্বিওর ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে অপরাধের হার সর্বোচ্চ এবং নিরাপত্তার মান সর্বনিম্ন হওয়ায় এ অঞ্চলের শীর্ষে রয়েছে ঢাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২, আর নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮। এই সূচকে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বড় শহরগুলোর তুলনায় ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশি উদ্বেগজনক বলে উঠে এসেছে।

বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণ শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে রাজধানী।

দক্ষিণ এশিয়ার নিরাপদ শহরগুলোর মধ্যে ভারতের ম্যাঙ্গালোর এবং পাকিস্তানের ইসলামাবাদ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। নিরাপত্তা সূচকে করাচি ও লাহোরও ঢাকার চেয়ে এগিয়ে।

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।

নাম্বিওর বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দারা বিশেষ করে রাতে একা চলাফেরার ক্ষেত্রে নিজেদের নিরাপদ মনে করেন না। চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের আশঙ্কা তাদের মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান।

বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, আবাসন, স্বাস্থ্যসেবা, যানজট ও অপরাধ পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে নাম্বিও। ২০২৬ সালের সর্বশেষ সূচকে ঢাকার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের চিত্র ফুটে উঠেছে।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বসুন্ধরার ভবনে চীনারাই ভাড়া থাকতেন, মাসে পাচার হতাে ২৫০ কোটি টাকা
০২ আগস্ট ২০২৬

বসুন্ধরার ভবনে চীনারাই ভাড়া থাকতেন, মাসে পাচার হতাে ২৫০ কোটি টাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চ...

মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট
০২ আগস্ট ২০২৬

মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলও এআই ক্যামেরার আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআর...

দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ
০২ আগস্ট ২০২৬

দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের পুলিশের সাবে...

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
০২ আগস্ট ২০২৬

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই