গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান অধ্যাপক সাব্বির মোস্তফা খান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান অধ্যাপক সাব্বির মোস্তফা খান
ছবি

অধ্যাপক মো. সাব্বির মোস্তফা খান -ছবি সংগৃহীত

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক মো. সাব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে অধ্যাপক সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান দুই যুগের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ১৯৯৬ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরের বছর ১৯৯৭ সালে একই বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

পানিসম্পদ ব্যবস্থাপনা, ড্রেনেজ মডেলিং, জলপ্রবাহ ও জলগতিবিদ্যা-সংক্রান্ত মডেলিং, নদীর গতিপ্রকৃতি বিশ্লেষণ, পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ এবং জলবায়ু-সংক্রান্ত পরিসংখ্যান বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

কর্মজীবনে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নদীতীর সংরক্ষণ বিষয়ক একটি কোর্সে ‘রিসোর্স পারসন’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে বুয়েটের যৌথ গবেষণা প্রকল্পে সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের হয়ে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) পরিবেশগত ও সামাজিক মনিটরিং ফ্রেমওয়ার্ক হালনাগাদ কাজেও যুক্ত ছিলেন অধ্যাপক সাব্বির মোস্তফা খান।

দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকী ও গবেষণা সম্মেলনের কার্যক্রমে তাঁর ৩০টির বেশি গবেষণা প্রকাশনা রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

হুতিদের মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ, ইরানবিরোধী নয়
০২ আগস্ট ২০২৬

হুতিদের মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ, ইরানবিরোধী নয়

সাংবাদিকদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
০২ আগস্ট ২০২৬

তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্...

সত্য ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রী
০২ আগস্ট ২০২৬

সত্য ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রী

সত্য উদঘাটন ও বস্তুনিষ্ঠতাকে সঠিক সাংবাদিকতার মৌলিক মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্...

বসুন্ধরার ভবনে চীনারাই ভাড়া থাকতেন, মাসে পাচার হতাে ২৫০ কোটি টাকা
০২ আগস্ট ২০২৬

বসুন্ধরার ভবনে চীনারাই ভাড়া থাকতেন, মাসে পাচার হতাে ২৫০ কোটি টাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই