গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:১৮ এএম ২০২৬
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ভাতের হোটাল পরিচালনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাঁর হোটেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

কাফরুল থানার সার্ভিস ডেলিভারি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক নাজমা আখতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মিজানকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে থানায় হস্তান্তর করা হয়নি।

নাজমা আখতার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, তা তখনও জানা যায়নি।
সানা/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই