গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

হজযাত্রীদের বাড়ি ভাড়া ১ ফেব্রুয়ারির মধ্যে, ধীরগতিতে সৌদির উদ্বেগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১৯ এএম ২০২৬
হজযাত্রীদের বাড়ি ভাড়া ১ ফেব্রুয়ারির মধ্যে, ধীরগতিতে সৌদির উদ্বেগ
ছবি

ছবি সংগৃহীত

বেশিরভাগ বাংলাদেশি লিড এজেন্সি এখনো মক্কা-মদিনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি করেনি। এ অবস্থায় বাড়ি ভাড়ার ধীর গতিতে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার।

এ প্রেক্ষাপটে সৌদি আরবের নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির মধ্যেই হজ যাত্রীদের বাড়ি ভাড়া শেষ করার জন্য লিড এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শনিবার (১৭ জানুয়ারি) এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যক্রম সৌদি টাইমলাইন অনুযায়ী সম্পন্ন করতে হবে। রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজের রোড ম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে।

গত ১৫ জানুয়ারি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জুম সভায় জানান যে, বাংলাদেশি হজযাত্রীদের জন্য এজেন্সির মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি খুবই হতাশাজনক। তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান যে, বাড়ি ভাড়ার সময় কোনোভাবেই বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হলে যতজনের বাড়ি ভাড়া অবশিষ্ট থাকবে ততজনের তাঁবু এবং সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে।

চিঠিতে আরো বলা হয়, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় নুসুক মাসার প্ল্যাটফর্ম হতে প্রাপ্ত রিপোর্টে ৩০টি লিড এজেন্সির তথ্যে দেখা যায় মক্কায় ৭ দশমিক ২৬ শতাংশ ও মদিনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ১১টি লিড এজেন্সি মক্কা-মদিনার কোনো স্থানেই এখন পর্যন্ত বাড়ি ভাড়া শুরু করেনি।

এ অবস্থায় সৌদি টাইমলাইন অর্থাৎ ১ ফেব্রুয়ারির মধ্যেই হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল লিড এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

চিঠিতে আরো বলা হয়, মক্কা-মদিনা বাড়ি ভাড়া, পরিবহন চুক্তি, হজযাত্রীর কোরবানি ইত্যাদি সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য যদি কোনো এজেন্সির অর্থ পাঠানোর প্রয়োজন হয় তবে আগামী ২০ জানুয়ারির মধ্যে তা এজেন্সির সৌদি আরবের আইবিএএন (আন্তর্জাতিক ব্যাংক হিসাব নাম্বার) হিসাবে পাঠানো নিশ্চিত করতে হবে। বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সৌদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না করার কারণে কোনো হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

বিমান সংস্থাকে টিকিটের চাহিদা দ্রুত নিশ্চিতের নির্দেশ
বাড়ি ভাড়া নিশ্চিতে এজেন্সির দেওয়া বিমান টিকিটের চাহিদা দ্রুত নিশ্চিতের জন্য হজযাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের কাছে আরেকটি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়, অনুমোদিত ফ্লাইট শিডিউল এরই মধ্যে এয়ারলাইনসগুলো হজ পোর্টালে আপলোড করেছে। এজেন্সিগুলো হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া নিশ্চিতে এয়ারলাইনস বরাবর বিমান টিকেটের চাহিদা/ রিকোয়েস্ট দাখিল করছে। এ রিকোয়েস্টগুলো সংশ্লিষ্ট ৩টি এয়ারলাইনসের দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা প্রয়োজন।

সৌদি নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে গমন করবে। এছাড়া একই এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকেট এজেন্সির অনুকূলে ইস্যুর ব্যবস্থা নিতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ কোনো পর্যায়েই ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি একটি এজেন্সির অনুকূলে টিকিট ইস্যু করা যাবে না।

এ অবস্থায় হজযাত্রীদের বাড়ি ভাড়া (বিশেষত মদিনা) চুক্তি সম্পন্ন করতে এজেন্সিগুলোর দাখিল করা বিমান টিকেটের চাহিদা বা রিকোয়েন্ট এয়ারলাইনসগুলো পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

এসি/আপ্র/১৮/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যেতে পারে রূপপুরের বিদ্যুৎ
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যেতে পারে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তুতিতে আর...

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সতর্ক থাক...

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে