গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জনবান্ধব পুলিশ গঠনের দাবি এনডিবির মোমিন মেহেদীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
জনবান্ধব পুলিশ গঠনের দাবি এনডিবির মোমিন মেহেদীর
ছবি

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী -ছবি সংগৃহীত

জনগণ কোনো রাজনৈতিক প্রভাবাধীন পুলিশ বাহিনী চায় না, বরং জনবান্ধব ও পেশাদার পুলিশ দেখতে চায়—এমন মন্তব্য করেছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে ‘আইন ও বিচারের সংস্কৃতি কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণ।

মোমিন মেহেদী বলেন, জনগণ জাতীয়তাবাদী, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক ধারার প্রভাবাধীন পুলিশ বাহিনী চায় না। পুলিশকে হতে হবে নিরপেক্ষ ও জনবান্ধব। তিনি দাবি করেন, সরকারকে পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবমুক্ত করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিতে হবে, যাতে তারা রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশের আইন ও বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হলে নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সভায় বক্তব্যে তিনি স্বাস্থ্য খাত নিয়েও প্রশ্ন তোলেন। শিশুদের টিকা কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র সহসভাপতি শান্তা ফারজানা, সহসভাপতি চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সানা/আপ্র/১২/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই