গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ

ডিআরইউয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
ডিআরইউয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীতে ১৫ আগস্ট শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটি উদ্বোধন করেন শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদের উপদেষ্টা পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আওলাদে রাসুল (সা.) পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আবেদী। এ ছাড়া মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ। সভা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।

ছবিতে তৃতীয় শ্রেণির কৃতি শিক্ষার্থী তাহমিদ হোসাইন দিহানকে ডক্টর আল মারুফের হাত থেকে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে নিতে দেখা যায়।

কেএমএএ/আপ্র/১৫.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই