গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুদ্ধ সত্ত্বেও বিদেশি হজযাত্রী পনেরো লাখ ছাড়ালো

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০৮:৫১ এএম ২০২৬
যুদ্ধ সত্ত্বেও বিদেশি হজযাত্রী পনেরো লাখ ছাড়ালো
ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতা চলমান থাকা সত্ত্বেও এবারের হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লাখেরও বেশি বিদেশি মুসল্লি। গত বছরের তুলনায় এ সংখ্যা বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার (২৩ মে) এএফপির প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদেশি হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রমজান মাস চলাকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন স্থাপনায় হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং আকাশপথে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।

পরিস্থিতির কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হলেও এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির পর সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে আকাশপথ ধীরে ধীরে স্বাভাবিক হয়। এরপরও বিশ্বের নানা প্রান্ত থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে থাকেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বিমান চলাচলে বিঘ্ন সত্ত্বেও বিপুল সংখ্যক মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হয়েছেন।

হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য হজ পালন ধর্মীয়ভাবে ফরজ। সূত্র: এএফপি
সানা/আপ্র/২৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই