গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
ছবি

ছবি সংগৃহীত

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের যাচাইকৃত ফেসবুক প্রোফাইলে এ পোস্ট দেন তিনি।

পোস্টে অ্যাথিনা লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

পোস্টটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত এতে প্রায় ১ হাজার ৬০০ জন প্রতিক্রিয়া জানিয়েছেন, মন্তব্য পড়েছে ৪০৯টি এবং পোস্টটি ২২ বার শেয়ার হয়েছে।

পোস্টের মন্তব্যের ঘরে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এইচ এম আনাস আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ রাব্বি হাসান নামে আরেকজন মন্তব্য করেন, ‘আপনি এত দুষ্টু কেন?’

এদিকে আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় গত ২০ আগস্ট মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মিসবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে আরো বলা হয়, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটিই কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, হুমায়রা জান্নাত মিসবাহের পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরো চারটি বিয়ে করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এ হিসাবে তার মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর
১৬ আগস্ট ২০২৬

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার অভিযোগ করেছেন দলটির সভাপ...

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার

অনলাইনে কেনাকাটার নামে প্রায় ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার পণ্য অর্ডার করে...

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী
৩১ জুলাই ২০২৬

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী

‘স্বপ্নবাজ শিক্ষক’ আখ্যা, অবহেলিত প্রাথমিক শিক্ষার বাস্তবতা তুলে ধরলেন গুরুদয়াল কলেজের শিক্ষক

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই