গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ণ বিজয় দান করবেন: জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫০ এএম ২০২৬
আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ণ বিজয় দান করবেন: জামায়াত আমির
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য সম্ভাবনাময় এক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান লিখেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের এই খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়।

জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভেঙে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন, আমাদের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

জামায়াত আমির এরপর লিখেন, এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা দেখানোর। আসুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনে জনগণের আরো ব্যাপক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করি। আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবো, দলীয় ঐক্যকে সুদৃঢ় করব এবং সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবো।

সবশেষে শফিকুর রহমান লিখেন, আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। ত্যাগ ও পরিশ্রমের কারণে সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ণ বিজয় দান করবেন।

এসি/১৬/০২/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডিজিটাল দক্ষতাই নিরাপত্তার মূলভিত্তি: তথ্যমন্ত্রী
০১ জুলাই ২০২৬

ডিজিটাল দক্ষতাই নিরাপত্তার মূলভিত্তি: তথ্যমন্ত্রী

প্রচলিত নিরাপত্তা ধারণা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ডিজিটাল সক্ষমতাকেই ভবিষ্যৎ নিরাপত্ত...

আজ বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস
৩০ জুন ২০২৬

আজ বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস

ঘুম ভাঙতেই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসে কাজের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম, রাতে ঘু...

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহ যা লিখলেন
১৫ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহ যা লিখলেন

চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এরই মধ্যে জমে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আয়োজন। বিশ্বকাপের উন্মাদনায় ভ...

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
১৩ জুন ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই