গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেনু

এমপি মাসুদের বক্তব্য ভাইরাল

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করছি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করছি
ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ) -ভিডিও থেকে নেওয়া ছবি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলামের (মাসুদ) বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তিনি বলেছেন, ‘দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করছি এখান থেকে। অনেকে বলে, “ভোটে এমপি হইছেন।” আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে পাঁচ লক্ষ মানুষ।’

গত শনিবার (৩০ মে) দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মজিবর রহমান (বাচ্চু)। সংসদ সদস্যের ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে নিজের সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, ‘ফাইজলামি করেন মিয়া। শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই; শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। শফিকুল ইসলাম কী জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’ তিনি আরো বলেন, ‘উল্টাপাল্টা কথা বইলা মটকা (মাথা) গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওন নাই। কী একটা অসভ্য দেশে, কী একটা জাহেল, কী একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে। ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। বেশি বললে সামলাইতে পারবেন না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে-এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।’

এই বিষয়ে জানতে আজ সোমবার বেলা তিনটার দিকে ফোন করা হলে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার মরহুম বাবা ও শ্বশুর এবং স্ত্রীকে নিয়ে যেভাবে মিথ্যা ও অশালীন কথাবার্তা সামাজিক যোগাযোগে প্রচার করা হচ্ছে, তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। তাদের উদ্দেশ্য করেই কিছু কথা বলেছি। তবে অনেক ভালো কথাও বলেছি, তা-ও প্রচার করা উচিত।’
সানা/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম
০২ জুন ২০২৬

লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা হচ্ছে, তা দুই বড় দলের ‘নিরাপত্তাহীনতার’ বোধ থেকে বলে...

‘২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো’র দিন থেকেই আওয়ামী লীগ ফিরেছে
২০ মে ২০২৬

‘২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো’র দিন থেকেই আওয়ামী লীগ ফিরেছে

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে
২৪ এপ্রিল ২০২৬

জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে

মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

অবহেলার চর থেকে উঠে আসা কণ্ঠ ছুঁয়ে গেল সবার হৃদয়
৩১ মার্চ ২০২৬

অবহেলার চর থেকে উঠে আসা কণ্ঠ ছুঁয়ে গেল সবার হৃদয়

বাংলাদেশের উত্তর জনপদের বিস্তীর্ণ চরভূমি-যেখানে নদীর স্রোত যেমন নির্মম, তেমনি জীবনের বাস্তবতাও কঠিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করেন তিনি সত্যিই অসুস্থতার কারণে সরে গেলেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে