গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩১ এএম ২০২৬
গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা
ছবি

গ্যাস নেই, রান্নার চুলা নেই—ক্ষুধা মেটাতে আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা রাজধানীর মোহাম্মদপুরের এক কিশোরীর। ঢাকার চলমান গ্যাস সংকটে নগরজীবনের অসহায়তার এক হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি -আজকের প্রত্যাশা

রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকটে যখন চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, তখন মোহাম্মদপুরের শেখেরটেকে বসবাসরত এক সংবাদকর্মীর বাসা থেকে উঠে এসেছে সংকটের এক হৃদয়স্পর্শী চিত্র। সোমবার (২৭ জুলাই) রাতে দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। ইনডাকশন চুলাও না থাকায় ওই সংবাদকর্মীর কিশোরী কন্যা কাপড় ইস্ত্রি করার আয়রন মেশিনে বিদ্যুৎ সংযোগ দিয়ে ডিম ভাজার চেষ্টা করে।

কিশোরীর বাবা মোঃ নাইম হোসেনের ভাষ্য, “বাসায় গ্যাস নেই, ইনডাকশন চুলাও নেই। আমার মেয়ে আয়রন দিয়ে ডিম ভাজার চেষ্টা করছিল।” 
ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর অনেকেই এটিকে রাজধানীর চলমান জ্বালানি সংকট ও সাধারণ মানুষের অসহায় পরিস্থিতির প্রতীক হিসেবে দেখছেন।
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?
২৭ জুলাই ২০২৬

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?

একজন শিক্ষক। নীল শাড়িতে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছেন। পেছনে বাজছে একটি পুরোনো দিনের জনপ্রিয় গান—‘শ্রাবণ...

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়
১৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপো...

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই ২০২৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘ...

ডিজিটাল দক্ষতাই নিরাপত্তার মূলভিত্তি: তথ্যমন্ত্রী
০১ জুলাই ২০২৬

ডিজিটাল দক্ষতাই নিরাপত্তার মূলভিত্তি: তথ্যমন্ত্রী

প্রচলিত নিরাপত্তা ধারণা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ডিজিটাল সক্ষমতাকেই ভবিষ্যৎ নিরাপত্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই