গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ইসির ‘দায়িত্বহীনতায়’ অন্তত ১৪ হাজার সাংবাদিকদের তথ্য ফাঁস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
ইসির ‘দায়িত্বহীনতায়’ অন্তত ১৪ হাজার সাংবাদিকদের তথ্য ফাঁস
ছবি

ইসির ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা গেছে -ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন–ব্যবস্থার গুরুতর ত্রুটিতে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে গণমাধ্যম সংশ্লিষ্ট তথ্য—সবই দুই ঘণ্টার মতো ছিল প্রকাশ্যে।

ইসির ওয়েবসাইটে করা সাংবাদিকদের আবেদনের মধ্যে ছিল ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, অফিসের পরিচয়পত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকের তালিকাসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট তথ্য।

বিষয়টিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার সরাসরি প্রমাণ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কীভাবে এমন একটি সিস্টেম চালু করে, যেখানে ডেটা প্রোটেকশন, অ্যাকসেস কন্ট্রোল, বেসিক সিকিউরিটি টেস্টিংই নেই? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য কপি হয়েছে কি না, তৃতীয় কোনো পক্ষের হাতে গেছে কি না।

তানভীর হাসান জোহা বলেন, যাঁরা সাংবাদিকদের তথ্য সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বড় বড় কথা বলেন, বাস্তবে তাঁরাই সবচেয়ে অনিরাপদ হাতে এসব তথ্য তুলে দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে পরিবর্তন এনেছিল ইসি। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে (ঢ়ৎ.বপং.মড়া.নফ) আবেদন বাধ্যতামূলক করেছে সংস্থাটি।

তবে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরে আসে ইসি। ম্যানুয়ালি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তবে ইসির সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে তাদের অনলাইন সিস্টেমে আবেদন করেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল চারটার পর হঠাৎ ইসির ওয়েবসাইটে আবেদন করা সাংবাদিকদের তথ্য উন্মুক্ত হয়ে যায়। ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল। ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে।

যদিও সন্ধ্যার দিকে ওয়েবসাইটটিতে আর ঢোকা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শনিবার রাত নয়টার দিকে মোবাইলে একটি সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি আমার নলেজে নেই। আজ (শনিবার) বেলা আড়াইটা পর্যন্ত অফিস করেছি। তখন এ নিয়ে কিছু জানা যায়নি। বিকেল থেকে কয়েকজন এ বিষয় জানতে চেয়ে ফোন দিয়েছেন। কী তথ্য, কীভাবে ফাঁস হয়েছে তা না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কাল অফিসে গিয়ে জানতে পারবো।

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ডিজিটাল সিস্টেম চালু করার আগে যথাযথ সিকিউরিটি টেস্টিং ও সেনসিটিভ ডেটা প্রোটেকশন মেকানিজম যাচাই করার ওপর জোর দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মাইনুল হোসেন বলেন, ডিজিটাল সিস্টেম চলে মূলত আস্থা ও বিশ্বাসের ওপর। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যদি সেই বিশ্বাসের জায়গা তৈরি না হয়, তাহলে জনগণ ডিজিটাল ব্যবস্থার প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে। এতে পুরো ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াই হুমকির মুখে পড়বে।
সানা/আপ্র/০১/০২/১০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বের অর্ধেক দরিদ্রের চেয়েও বেশি কার্বন ছাড়েন ধনীরা
২৮ অক্টোবর ২০২৬

বিশ্বের অর্ধেক দরিদ্রের চেয়েও বেশি কার্বন ছাড়েন ধনীরা

বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের সম্মিলিত কার্বন নিঃসরণ বিশ্বের দরিদ্রতম ৩৫০ কোটি মানুষের মোট নিঃস...

গার্ড অব অনার নিয়ে উত্তেজনা, গভীর রাতে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন
২৫ অক্টোবর ২০২৬

গার্ড অব অনার নিয়ে উত্তেজনা, গভীর রাতে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন

সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য

বিয়ের দিন বরের জানাজা, শোকে স্তব্ধ দুই পরিবার
১৬ অক্টোবর ২০২৬

বিয়ের দিন বরের জানাজা, শোকে স্তব্ধ দুই পরিবার

হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম
১৬ অক্টোবর ২০২৬

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম

শিশুদের তীব্র অপুষ্টি বেড়েছে, আট বছরে ক্ষুধা কমেছে মাত্র ৪ শতাংশ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে