গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকট চরমে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৪২ এএম ২০২৬
এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকট চরমে
ছবি

সোমবার সকাল থেকে ঢাকার অধিকাংশ এলাকায় চুলায় গ্যাস নেই। কোথাও একেবারেই গ্যাস আসছে না, আবার কোথাও খুবই কম চাপে টিমটিম করে জ্বলছে -ছবি সংগৃহীত

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফলে তিতাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।  

এদিকে সোমবার সকাল থেকেই ঢাকার অধিকাংশ এলাকায় চুলায় গ্যাস নেই। কোথাও একেবারেই গ্যাস আসছে না, আবার কোথাও খুবই কম চাপে টিমটিম করে জ্বলছে। এতে রান্নাবান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির বাসিন্দারা। অনেককে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা বা বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে।

একটি সংবাদসংস্থাকে রাজাবাজারের বাসিন্দা মিতু আহমেদ বলেন, এই এলাকায় গ্যাসের চাপ বরাবর কম থাকে। গতকাল রাত থেকে গ্যাসে একেবারেই নেই। বিদ্যুতের চুলায় রান্না করছি। এই সমস্যার সমধান কী কোনোদিন হবে না? প্রশ্ন করেন তিনি।

এদিকে বনশ্রী থেকে নুভা চৌধুরী বলেন, গ্যাস আছে তবে অবস্থা এত খারাপ যে, একটা ডিমও ভাজি করার উপায় নেই। পানি গরম হতেই আধা ঘণ্টা নেই। সংকট তো দীর্ঘদিনের। এই কারণে সিলিন্ডারও এনে রাখি। কখনও সমস্যা হলে সেটা দিয়ে চালাই। এতে করে একদিন গ্যাসের বিলও দেই আবার সিলিন্ডার খরচও করি। আমরা গ্রাহকরা সব দিক দিয়েই লোকসান গুনে যাচ্ছি।

শুধু আবাসিক গ্রাহকই নন, সংকটে পড়েছে সিএনজি স্টেশনগুলোও। রাজধানীর কয়েকটি স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশন স্বাভাবিকভাবে গাড়িতে গ্যাস দিতে পারছে না। এতে করে চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন। এই কারণে, নগরীতে আজ সিএনজিচালিত অটোরিকশার সংকট তৈরি হয়েছে, বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। সিএনজি চালক করিম বিল্লাহ জানান, আজ (সোমবার) সকাল থেকে কয়েকটা স্টেশনে ঘুরলাম। গ্যাস নাই। পরে একটা স্টেশনে গ্যাস পেলে অনেক লম্বা লাইন। প্রায় ঘণ্টাখানেক পর গ্যাস পেলাম। একই অভিযোগ ছিল আরো অনেক চালকের।

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, পাইপ লাইনে গ্যাস নাই, আমরা কিভাবে পাবো। বেশিরভাগ স্টেশনে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কিছু জায়গায় গ্যাস থাকলেও চাপ এতো কম যে, চালকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।

তিনি বলেন, নতুন সরকারের উচিত ক্ষমতা নেওয়ার পর প্রথমে ধান খাতের সমস্যাগুলো সমাধান করা। গ্রাহকরা এজন্য চরম ভোগান্তির শিকার হচ্ছে।
গ্যাস সংকটের কারণে ক্ষুদ্র শিল্প ও হোটেল-রেস্তোরাঁ খাতেও প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   
সমাধান কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিতাসের পরিচালক (অপারেশন)  সাইদুল হাসান বলেন, দুই হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস ঘাটতি আছে।  আজ দুপুর ১২টায় আমরা চাহিদার তুলনায় ১৩৪০ মিলিয়ন গ্যাস পেয়েছি। তিনি জানান, এলএনজি টার্মিনাল ঠিক হয়েছে। কিন্তু গ্যাসের লাইন পুরোপুরি স্বাভাবিক হতে দুই তিনদিন সময় লেগে যেতে পারে। আমরা আশা করছি প্রথম রোজার মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে।  
সানা/আপ্র/১৬/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে নৃশংস কোপ
১৭ মে ২০২৬

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে নৃশংস কোপ

আঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা
১৬ মে ২০২৬

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া...

বিলুপ্তির পথে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী গিগজ মুড়ি
১৩ মে ২০২৬

বিলুপ্তির পথে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী গিগজ মুড়ি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী গিগজ ধানের হাতে ভাজা মুড়ি শতবর্ষের শিল্প...

৯ কোটি ৫০ লাখ ডোজ টিকা আনছে সরকার
১৩ মে ২০২৬

৯ কোটি ৫০ লাখ ডোজ টিকা আনছে সরকার

জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে