গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উড়োজাহাজ সংকটে হজ ফ্লাইট শিডিউল ঝুঁকিতে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৫ এএম ২০২৬
উড়োজাহাজ সংকটে হজ ফ্লাইট শিডিউল ঝুঁকিতে
ছবি

ফাইল ছবি

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের হজ ফ্লাইট শিডিউল উড়োজাহাজ সংকটের কারণে বিপর্যয়ের শঙ্কায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের মাত্র ১৪টি উড়োজাহাজ চলাচল করছে। অথচ হজযাত্রী পরিবহনসহ বাড়তি চাপ সামাল দিতে প্রয়োজন অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ। দীর্ঘদিন নতুন উড়োজাহাজ না যুক্ত হওয়ায় মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনায় চাপ তৈরি হয়েছে।

এরই মধ্যে বিমানের একটি বোয়িং উড়োজাহাজ মেরামতের জন্য ইতালির রোমে রয়েছে। সেটি নির্ধারিত সময় অনুযায়ী না ফিরলে হজ ফ্লাইট শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উড়োজাহাজটি দ্রুত বহরে যুক্ত না হলে ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

কর্মকর্তারা আরো বলেন, প্রশস্ত বডির উড়োজাহাজের ঘাটতি এখন তীব্র আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ এই সময়ে একটি বিমানও অনুপস্থিত থাকলে পুরো শিডিউল অচল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। উড়োজাহাজ বহর না বাড়ালে আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফ্লাইট সংকট যাতে না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ নিয়মিত সমন্বয় করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে সৌদি আরব যাবেন। তাদের বড় অংশ পরিবহনের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। তবে উড়োজাহাজ সংকট নিরসন না হলে শেষ মুহূর্তে হজযাত্রীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সানা/আপ্র/১১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে
১১ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে

পরিবার পেলো যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ
০৮ সেপ্টেম্বর ২০২৬

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ

মৃত্যুদণ্ড কমে সাজা ১০ বছর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা
০৪ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা

জাতিসংঘের প্রতিবেদন

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

রাত কাটছে রাস্তায়

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই